বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী রাজা টংক নাথের জমিদারের রাজ বাড়ী সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের জয়কালী এলাকায় অবস্থিত পুরোনো ও জরাজীর্ণ রাজবাড়ীটি ১১ মার্চ সোমবার দুপুরে প্রত্নতাত্বিক অধিদপ্তরের উদ্যোগে সংস্কার কাজের উদ্বোধন করেন প্রত্নতাত্বিক রংপুর অঞ্চলের সহকারী প্রত্নতাত্বিক প্রকৌশলী মুরাদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান সোহেল রানা,প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম,ছাত্রলীগ নেতা তামিম হোসেন। এছাড়াও জমিদারীবাড়ী সংস্কারের মূল উদ্যোক্তা সুপ্রিম কোর্টের আইনজীবি মেহেদী হাসান শুভ।
জানা গেছে, রাণীশংকৈল রাজা টংক নাথের জমিদার বাড়ী সংস্কারের জন্য ২০২২ সালের আগষ্ট মাসে হাইকোর্টের নজরে আনেন রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবি মেহেদী হাসান শুভ। পরে হাইকোটের নির্দেশে প্রত্নতাত্বিক বিভাগ জমিদার রাজ বাড়ীটি প্রাথমিক সংস্কারের জন্য ১০ লাখ টাকায় দরপত্র আহবান করেন। নিয়মুনযায়ী এ কাজটি বাস্তবায়নে চুক্তি বদ্ধ হয়েছেন রাণীশংকৈল উপজেলার ঠিকাদার মেসার্স বকুল ট্রের্ডাস।
সুপ্রিম কোর্টের আইন জীবি মেহেদী হাসান শুভ বলেন, পূরোনো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চিন্তা থেকেই হাইকোর্টের নজরে রাজবাড়ী সংস্কারের বিষয়টি তোলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে বহু বছর পর রাজবাড়ীটি সংস্কার শুরু হতে যাচ্ছে। এ আইনজীবি আরো বলেন,এটি সংস্কার হলে একদিকে মানুষ বিনোদনের জায়গা পাবে। অন্যদিকে সরকারের রাজস্বের টাকার আয় বাড়বে বলে তিনি মনে করেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments