পঞ্চগড় প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলা- গণহত্যার প্রতিবাদে প্রতীকী মরদেহ নিয়ে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিসহ সর্বস্থরের মানুষ। একই সাথে ইসরাইলি সকল পণ্য বর্জনের ডাক দিয়ে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেন তারা।
শুক্রবার(১১এপ্রিল ) দুপুরে জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরে বাংলা পার্কে জমায়েত হয়। সেখানে বিক্ষোভ করে একটি মিছিল বের করে। মিছিলটি ডোকরোপাড়ার জজ কোর্ট এলাকায় গিয়ে আবারো একই স্থানে এসে শেষ হয়। মিছিলে প্রায় কয়েক হাজার মুসল্লি সহ মানুষজন অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের পক্ষে থেকে ইসরাইলের বর্বরতার তীব্র প্রতিবাজ জানান। একই সাথে সকল মুসলিম জাতিকে একত্রিত হয়ে ইসরাইলের সকল পণ্য বর্জনের ডাক দেন।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় খেলাফত মজলিসের সভাপতি মিরমুরশেদ তুহিন, বকুলতলা মসজিদের খতিব শাফিউদ্দীন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments