কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম ওরফে জাবের নামে সাত বছরের শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরের দিকে পাখিমারা পানি জাদুঘরের সামনে এ ঘটনা ঘটেছে। মৃত জাবের কুয়াকাটা সংলগ্ন হুইছেন পাড়া গ্রামের মো.আফজাল হাওলাদারের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, মৃত ইব্রাহিম ওরফে জাবের পানি জাদুঘরের সামনের সড়কে তার নানা সাথে দাড়িয়ে ছিলো। এসময় কুয়াকাটা ভ্রমণ শেষে পর্যটকবাহী একটি মাইক্রোবাস মাদারীপুর যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটির মাথা, বুক ও পা রক্তাক্ত জখম হয়। স্বজনসহ গাড়িতে থাকা পর্যটকরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো জুয়েল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনার কবলে পড়া মাইক্রোবাসটি এলাকার লোকজন আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments