রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল তালুকদারকে (৪৫) পিটিয়ে পা ভেঙ্গে দেওয়াসহ গুরুতর আহত করা হয়েছে। জানা গেছে, রোববার (১২ জানুয়ারী) সকাল ১০টার দিকে উজ্জ্বল তালুকদার উপজেলার সলিয়াবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুপুত্রকে ক্লাস করতে দিয়ে ওই গ্রামের বাড়িতে ফেরার পথে স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে সোহেল ও হাসানের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল পাইপ ও লাঠি দিয়ে তাকে বেধরক পিটিয়ে আহত করে। এতে তার ডান পা ভেঙ্গে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে বানারীপাড়া ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা বিএনপির সমর্থক বলে আহত উজ্জ্বল তালুকদার জানান। হামলাকারীদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় সুত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে জমির বিরোধে নিয়ে একটি শালিসীর ঘটনায় উজ্জ্বল তালুকদারের ওপর সোহেল ও তার ভাইয়েরা ক্ষুদ্ধ ছিলেন। এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments