ডেস্ক রিপোর্ট: আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে বাঞ্ছারামপুরের পাহাড়িয়াকান্দি ইউনিয়নে প্রচারণা শুরু করেছেন বিএনপি সমর্থিত ও গণসংহতি আন্দোলন মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মাথাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি। আজ সারা দিন এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাবেন তিনি।
প্রচারণায় জয়কালীপুরে এক পথসভায় জোনায়েদ সাকি বলেন, আমরা গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচনে যাচ্ছি। আপনারা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। এই জুলাই জাতীয় সনদ আমাদের হাজার হাজার তরুণের রক্তের ওপর দাঁড়িয়ে লেখা হয়েছে। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে নানা অত্যাচার, জেল-জুলুম, হুলিয়া, গুম ও খুনের মোকাবিলা করে আমাদের এই লড়াই জারি রাখতে হয়েছে। সমস্ত বিরোধী দলের ওপর অমানুষিক নির্যাতন হয়েছে, যার মধ্যে বিশেষভাবে বিএনপির ওপর নির্যাতনের মাত্রা ছিল সবচেয়ে বেশি। আপনারা এখানে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন, কিন্তু দমে যাননি।
জোনায়েদ সাকি বলেন, আজ আমরা আবার একটি সুযোগ পেয়েছি, ভোট দেওয়ার সুযোগ। এই ভোটের মাধ্যমে একদিকে গণভোটে ‘হ্যাঁ’ দেবেন, অন্যদিকে সংসদ নির্বাচনে সারাদেশে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ জোটের প্রার্থীদের জয়ী করবেন। বাঞ্ছারামপুরে আমাদের জোটের মনোনীত মাথাল মার্কার প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments