স্টাফ রিপোর্টার: ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে, এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭টি। এ বিষয়ে মির্জা আব্বাস বলেছেন, এই আসনে তাদের এত ভোট নেই, তারা ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করেন মির্জা আব্বাস। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ফলাফলে আমি আনন্দিত। দেশবাসীও আনন্দিত। সবাই ভোট দিয়েছেন। এ রায়টা ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি, জনগণ এই রায়ের প্রতিফলন পাবে ইনশাআল্লাহ।
মির্জা আব্বাস বলেন, আমার ভালো লাগছে, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গেও রাজনীতি করছি।
তিনি বলেন, এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে, এটা ঠিক হয়নি। এটা অন্যায় হয়েছে। এগুলো যুক্ত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছি।
মির্জা আব্বাস আরও বলেন, আমি বারবার বলতাম, তারা এখানে একটা ভোট ইঞ্জিনিয়ারিং করবে। এটা তারা করে ফেলেছে। কোন কায়দায় করেছে সেটা আমরা বুঝতে পারছি। এটা খুব ভয়ংকর। জাতির জন্য খুব খারাপ একটা লক্ষণ। এরা এত ভোট এখানে পেল কিভাবে। এদের কোনো ভোট নেই।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments