ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলতলা শাখায় কর্মরত ও বরখাস্ত সাবেক ৩ কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সর্বমোট ৪ কোটি জরিমানা ধার্য করেছে কর্তৃপক্ষ। গত ২১ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাঃ আতিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, সৈয়দ হাসমত আলী গত ১৪ জুন ২০০৬ খ্রিঃ তারিখ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলতলা শাখার পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তৎকালীণ সময়ের ২ মেয়াদে শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন কে.এম জাকারিয়া ১৪ জুন ২০০৬ থেকে ০৪ অক্টোবর ২০১২ ইং তারিখ পর্যন্ত ও মোঃ আজিজুর রহমান ০৭ অক্টোবর ২০১২ থেকে ১৪ জুলাই ২০১৪ ইং তারিখ পর্যন্ত। তন্মধ্যে সৈয়দ হাসমত আলী দৌলতপুর শাখায় কর্মরত থাকা অবস্থায় দূর্নীতি দমন কমিশনের মামলায় সাময়িক বরখাস্ত হন এবং গত ০৬ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ তারিখে মৃত্যুবরণ করেন। মোঃ আজিজুর রহমান খুলনা বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক থাকা অবস্থায় অবসরে যান এবং কে.এম জাকারিয়া প্রধান কার্যালয়ের ক্রেডিট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক থাকা অবস্থায় অবসরে যান। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে জানা যায়, তারা ফুলতলা শাখায় থাকা অবস্থায় ২ হাজার ৬’শ ৫৭ জন গ্রাহককে প্রায় ১৫ কোটি টাকার ঋণ বিতরণ করেন এবং ব্যাপক অনিয়মের সাথে জড়িত ছিলেন। যার মধ্যে ৫ কোটি ৪৩ লক্ষ টাকার ঋণকে ভূয়া ঋণ হিসেবে চিহ্নিত করে কর্তৃপক্ষ। উল্লেখিত অনিয়মের ভিত্তিতে তাদের নামে বিভাগীয় শৃংঙ্খলাজনিত ৫০/১৬-১৭ নং মামলা রজু হয়। তথ্য উপাত্তের ভিত্তিতে আনীত অভিযাগেসমূহ প্রমাণিত হওয়ায় সৈয়দ হাসমত আলীকে ২ কোটি এবং মোঃ আজিজুর রহমান ও কে.এম জাকারিয়াকে ১ কোটি টাকা করে মোট ৪ কোটি টাকা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলতলা শাখায় প্রমাণিত ভূয়া ঋণ হিসাবের সাথে সমন্বয় করার নির্দেশ প্রদান করা হয়। যদি তাদের অবসরোত্তর সুবিধাদি হতে ধার্যকৃত টাকার কর্তন শেষ না হয় তাহলে অবশিষ্ট অনাদায়ী টাকা অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে ১৯১৩ সালের সরকারি দাবি আদায় আইনের বিধান অনুযায়ী আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments