ডেস্ক রিপোর্ট: উড়ন্ত পাখির আঘাতে আহত হয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত ক্রিকেটার, সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
মাশরাফীর ব্যক্তিগত সহকারী মো. সানি জানান, দুপুরের দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নিচ্ছিলেন ম্যাশ।
এ সময় উপজেলার মাইজপাড়ায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় হঠাৎ একটি পাখি উড়ে এসে তার ডান চোখে আঘাত করে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাশরাফীর চোখ ফুলে লাল হয়ে গেছে। তিনি চিকিৎসা করিয়েছেন। তবে ভালো আছেন। আজ (মঙ্গলবার) স্বাভাবিক নিয়মে রুটিন কাজে ফিরবেন বলেও জানা গেছে।
ক্রিকেটের পাশাপাশি মোটরসাইকেল প্রীতি রয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার। সময় পেলেই প্রিয় বাইক নিয়ে বেরিয়ে পড়েন তিনি। এমনও হয়েছে ভিআইপি প্রটোকল ছাড়াই নিজের বাইকে চেপে সচিবালয়ে চলে গেছেন মাশরাফী।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments