ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২,৮৮০টি মামলা করেছে। এ সময় মোট ৫৯৮টি গাড়ি ডাম্পিং ও ৪০০টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০টি বাস, ৫টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১৮৭টি সিএনজি ও ৩৫০টি মোটরসাইকেলসহ মোট ৪৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ১৯টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ৪১৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৯টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ৩৯৬টি মোটরসাইকেলসহ মোট ৬২১টি মামলা হয়েছে, যা বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫০টি বাস, ১১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ৩১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৭টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২৬৩টি মামলা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
রাহাদ সুমন, বরিশাল অফিস : দুপুরে হুমকি দেওয়ার পর বিকেলে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে লোডার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফ আকনকে। বর্তমানে বরিশাল শ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার ...
রাহাদ সুমন,বরিশাল অফিস: বরিশাল নগরীর কেডিসি কলোনির একসময়ের চিহ্নিত মাদক কারবারি ছিলেন আব্দুল মালেক ওরফে গাঁজা মালেক। ইতোপূর্বে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে নগরীসহ গোটা বরিশাল অঞ্চলে মাদকের হোল ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ...
সব মন্তব্য
No Comments