স্টাফ রিপোর্টার: রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
ওসি আসাদুজ্জামান জানান, আজ পলাশের বাসায় মিলাদ ছিল। জুমার নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিতে পলাশের মাথায় দুটি গুলি লাগে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ইয়াসিন খান পলাশ পশ্চিম রামপুরা এলাকার ইউনুস খানের ছেলে। তিনি হাতিরঝিল থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন ওসি আসাদুজ্জামান।
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২,৮৮০টি মামলা করেছে। এ সময় মোট ৫৯৮টি গাড়ি ডাম্পিং ও ৪০০ট ...
রাহাদ সুমন, বরিশাল অফিস : দুপুরে হুমকি দেওয়ার পর বিকেলে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে লোডার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফ আকনকে। বর্তমানে বরিশাল শ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার ...
রাহাদ সুমন,বরিশাল অফিস: বরিশাল নগরীর কেডিসি কলোনির একসময়ের চিহ্নিত মাদক কারবারি ছিলেন আব্দুল মালেক ওরফে গাঁজা মালেক। ইতোপূর্বে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে নগরীসহ গোটা বরিশাল অঞ্চলে মাদকের হোল ...
সব মন্তব্য
No Comments