স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। এখন সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। তিনি বলেন, একটি শক্তিশালী ও টেকসই বাংলাদেশ গড়তে হলে সবার আগে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেক এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গত ১৫ থেকে ১৬ বছরে দেশের প্রায় প্রতিটি খাতই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশ উন্নয়নের পথ থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্র ছাড়া দেশের কাঠামোগত পুনর্গঠন সম্ভব নয়। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত সরকারই কেবল জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে। তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
নির্বাচনী প্রচারণাকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জননিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার রক্ষা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments