ডেস্ক রিপোর্ট: ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক লোক ইনটারনেটে যুক্ত রয়েছে। ভারতে বর্তমানে ৮০০ মিলিয়নেরও বেশি জনসংখ্যা ব্রডব্যান্ড ব্যবহার করছে।
রবিবার ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘৮০০ মিলিয়ন ভারতীয় ইনটারনেট ব্যবহার করছে বিধায় আমরা বর্তমানে বিশ্বে সর্বাধিক ‘সংযোগ’ ব্যবহারকারী দেশ।’
তিনি বলেন, ৫জি সহ ও বৃহত্তম ব্রডব্যান্ড সংযোগ নেটওয়ার্ক ভারতনেট ব্যবহারকারী রয়েছে ১.২ বিলিয়ন যা বিশ্বব্যাপী ইন্টারনেটের একক সর্বাধিক ব্যবহারের নজির।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে, দক্ষিণ গোলার্ধের যেসব দেশ ডিজিটাল অর্থনীতি এবং তাদের শাসন ব্যবস্থায় ভারত মডেল অনুসরণ করে রূপান্তর করতে চায় তাদের জন্য ভারতের দুয়ার উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রণালয়ের সচিব অলকেশ কুমার শর্মা বলেন, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি একটি অনুকরণীয় স্থানীয় পর্যায়ের সাফল্যের নজির হয়ে ওঠেছে।
তিনি বলেন, ভারত সর্বোত্তম ইন্টারনেট সংযোগের সাথে সাথে সংযোগহীনদের জন্য সংযোগ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও বলেন, ‘ভারত নাগরিকদের গোপনীয়তা, সুরক্ষা, ডেটা এবং নিরাপত্তা নিশ্চিত করে এমন আইন করার দিকেও নজর দিচ্ছে। আমরা আগামী তিন বছরের মধ্যে ট্রিলিয়ন ডলারের ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’
ইন্ডিয়া ইন্টারনেট গভর্নমেন্ট ফোরাম হচ্ছে ইউএন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (ইউএন-আইজিএফ)-এর সাথে যুক্ত একটি উদ্যোগ।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments