স্টাফ রিপোর্টার: ঝিনাইদাহ-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।রাজধানীর শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা করেছে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। শেরেবাংলা নগর থানার ওসি মো. আহাদ আলি দায়েরের কথা নিশ্চিত করেছেন।
জানাগেছে, ডিএমপি গোয়েন্দা বিভাগের পরামর্শে শেরেবাংলা থানায় মামলা করেন মেয়ে ডরিন। সংসদ সদস্য আনার সংসদ ভবন এলাকায় থাকতেন।সেখান থেকে চিকিৎসার জন্য ভারতে গিয়ে প্রথেম নিখোঁজ, পরে খুন হন তিনি।
ব্যবসায়িক দ্বন্দের জেরে পাঁচ কোটি টাকার চুক্তি আনারকে হত্যা করে খুনীরা।মুল পরিকল্পনাকারি যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তারুজ্জামান শাহীন। গোয়েন্দা পুলিশকে এতথ্য দিয়েছে হত্যাকান্ডে নেতৃত্বদেয়া আমানুল্লঅহ ও দুই সহযোগী।
গোয়েন্দা তথ্য জানাগেছে, হত্যার পরিকল্পনা সাঝিয় ১০ মে ঢাকায় আসেন শাহীন।দেশে এমপি আনারের নিখোঁজের বিষয়টি আলোচনা চললে ১৮ মে ভারত হয়ে নেপাল যান শাহীন।২১ মে নেপাল থেকে যান দুবাই। ২২ মে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পাড়িজমান আকাতারুজ্জামান শাহীন।
ডিএমপি ওয়ারি বিভাগের গোয়েন্দারা আলোচিত হত্যাকান্ডের রহস্য বের করেছে।ষুত্র জানিয়েছে, হত্যাকান্ডে সরাসরি অংশ নেয় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নেতা আমান, তার সহযোগী সাগর ও আরেক নারীকে আটক করা হয়েছে।
আমান জানিয়েছে হত্যাকান্ড চারজন ছিল। ১৫ মে নারী সহযোগী সিলিস্তা রহমানকে নিয়ে ঢাকায় আসেন আমান।অন্য দুই সহযোগী মোস্তাফিজ ১৭ মে ও ১৮ মে ফয়সাল বাংলাদেশে ফেরত আসেন।
উল্লেখ্য, গত ১১ মে সংসদ সদস্য চিকিৎসার জন্য কলকাতায় যান।২২ মে কলকাতার নিউ টাউন এলাকার গঙ্গীত গার্ডেন থেকে তার খন্ডিত লাশ উদ্ধার করে কলকাতা পুলিশ।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments