বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কাজ করার সময় ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার হেল্লাবাড়ী এলাকার গোলজার আলীর ছেলে।
জানা যায়,বকশীগঞ্জের আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের নবনির্মিত ভবনের দোতলায় কাজ করার সময় হঠাৎ পা পিছলে নিচে রাখা রডের উপর পড়ে যায় নির্মান শ্রমিক শহিদুল ইসলাম । এতে সে গুরুতর আহত হয়।
মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খাঁন বলেন,খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments