ডেস্ক রিপোর্ট: মেক্সিকোতে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনকালে একটি গণ অনুষ্ঠানে মঙ্গলবার শতাধিক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সমকামী বিবাহকে বৈধতা দেয়ার জন্য দেশটির সর্বশেষ রাজ্যগুলোর একটিতে এমন বিয়ের আয়োজন করা হয়। খবর এএফপি’র।
২৪ বছর বয়সী সারাই ভার্গাস বলেন, ‘এটি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তারিখ। কারণ আমরা ১৪ ফেব্রুয়ারি দেখা করি।’ আর এই সাক্ষাতের সূত্র ধরেই তিনি তার সঙ্গী ২৭ বছর বয়সী ইয়াজমিন অ্যাকোস্তাকে বিয়ে করেন।
তিনি আরো বলেন, ‘আমরা খুশী কারণ, এখানে মেক্সিকো রাজ্যে মাত্র তিন মাস আগে সমকামী বিয়ের অনুমোদন দেয়া হয়। তাই আমারা এ বছর বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করি।’
পৌরসভার এক কর্মকর্তা জানান, প্রায় এক হাজার দম্পতি এ অনুষ্ঠানে অংশ নেন। তাদেরকে কর্তৃপক্ষ হেয়ারড্রেসিং এবং মেক-আপ পরিষেবা প্রদান করে।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments