নাটোর প্রতিনিধি: বৈষম্য বিরোধী আন্দোলনকারী রবিন হত্যা মামলায় নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আমিন এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নাটোর আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) গোলাম রাব্বানী বলেন, সাবেক এমপি শিমুলের জান্নাতি প্যালেসে আগুনে পুড়ে রবিনের মৃত্যুর মামলার আসামি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে আজ আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়াও রিয়াজুল ইসলাম মাসুমের আদালতের নয়টি মামলা চলমান রয়েছে। তাকে গতকাল অন্য একটি মামলা আদালতে হাজির করলে সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জয় বাংলা স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করেছিল। আদালত আজকে এবিষয়েও আলোচনা করেছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments