আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় গাজায় আরও ৮৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত শতাধিক। এত ইসরাইলী হামলায় গাজায় এ পর্যন্ত ৫৩ হাজার
৭৬২ জন নিহত হয়েছে।
গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ৩ হাজার ৬১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশী।
শুক্রবারবার ( ২৩ মে ) বার্তা সংস্থা আলজাজিরার দেওয়া এ খবরে বি.বার্তা ডটকম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যাকায় গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় আরও ৮৫ জন নিহত হয়েছে। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলী হামলা শুরুর পর ৫৩ হাজার
৭৬২ জন নিহত হয়েছে। এছাড়া ১ লাখ ২২ হাজার ১৯৭ জন আহত হয়েছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শানিত বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments