ডেস্ক রিপোর্টঃ সিপিবির সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কমরেড মনজুরুল আহসান খানের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের দাবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে পার্টির বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কমরেড মনজুরুল আহসান খানের উপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। এবং এই হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায়।
আজ ১২ নভেম্বর বাহাদুর শাহ পার্কে বেলা ১১টায় বাংলাদেশ হকার্স ইউনিয়নের সূত্রাপুর থানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড মঞ্জুরুল আহসান খান। সভা চলাকালীন সময়ে পুলিশ সমাবেশে বাঁধা প্রদান করে, ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ও কমরেড মঞ্জুরুল আহসান খান ও নেতৃবৃন্দের উপর চড়াও হয় এবং এক পর্যায়ে সমাবেশে লাঠি চার্জ করে।
সূত্রাপুর থানার ওসি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে এই ন্যাকারজনক হামলা সংগঠিত হয়।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments