স্টাফ রিপোটার: “নিারাপত্তা, সেবা ও সদাচার ডিএমপির অঙ্গীকার” এ স্লোগানে রাজধানীর ডেমরায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ডেমরার ঐতিহ্যবাহী বাওয়ানী স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় ফেসবুক ব্যবহারে সচেতনতা, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, সাইবার বুলিং, বাল্যবিবাহ, মাদক, জুয়া, কিশোরে গ্যাং, ছিনতাই, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিংবডির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবুর সভাপতিত্ত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা জোনের অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার মাসুদুর রহমান মনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দার, অত্র শিক্ষা প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. ইসমাঈল হোসেন ও ডেমরা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান প্রমূখ। এ সময় এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ ও ডেমরা থানার নারী অফিসার উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা ও সমন্বয়ে পুলিশ আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করে শান্তিপূর্ন থানা এলাকা উপহার দিতে সক্ষম হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments