স্টাফ রিপোর্টার: রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্যা ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নি সংযোগের ঘটনায় আরও ১১ (এগারো) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ (নয়) জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া একই সময়ে তেজগাঁও থানা পুলিশ কর্তৃক আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। আব্দুর রহমান (৩০) ২। মোঃ জান্নাতুল নাঈম (২১) ৩। মো ফয়সাল (২৪) ৪। ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩) ৫। জুবায়ের হোসাইন (২১) ৬। মোঃ আলমাস আলী (২৯) ৭। জুলফিকার আলী সৌরভ (২২) ৮। নিয়াজ মাহমুদ (২৮) ৯। মোহাম্মদ মাইনুল ইসলাম (২২) ১০। মোঃ হাসেম (২৬) ও ১১। আরাফাত ইয়াসিন (২৯)।
ডিবি সূত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্যা ডেইলি স্টার কার্যালয়ে ন্যক্কারজনক হামলা চালায় কতিপয় উচ্ছৃঙ্খল জনতা। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ডিবি। এই প্রেক্ষিতে সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ (নয়) জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তেজগাঁও থানা কর্তৃক আরও ২ (দুই) জন গ্রেফতার হয়। গত ২৪ ঘন্টায় এই ঘটনায় ১১ (এগারো) জনকে গ্রেফতার করা হলো।
ন্যক্কারজনক এই হামলার ঘটনায় এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ২৮ (আটাশ)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments