রাজশাহী অফিস : রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসী ভূমিদস্যুরা সাংবাদিকের বাড়ি, অবৈধভাবে দখলের পায়তারা, হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন দৈনিক আমাদের নতুন সময়ের সাব এডিটর মুসবা আলিম তিন্নি।
অভিযোগকারী ও সাধারণ ডায়েরী সুত্রে জানাগেছে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার তেরখাদিয়া পশ্চিমপাড়ার ৯১/১ নং বাড়িটির বর্তমান মালিক সেলিনা ফেরদৌস সাইদার কন্যা মুসবা আলিম তিন্নি। বাড়িটির জায়গা মরহুম আহাম্মদ আলী তার বড় কন্যা সেলিনা ফেরদৌস সাইদাকে পৈত্রিক সূত্রে দেয়, পরবর্তীতে সেলিনা ফেরদৌস নিজেই সেখানে একটি একতলা পাকা বাড়ি নির্মাণ করে বসবাস করেন।
পরবর্তিতে তিন্নি এবং তার মা’ ঢাকায় অবস্থান করায় গত বছরের জুলাই মাসে বাড়িটি ভাড়া দেয়। এর পর থেকেই কিছু অজ্ঞাতনামা ভূমিদস্যু সন্ত্রাসীরা বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হানা দিচ্ছে এবং ভাড়াটিয়াদের ভয়ভীতি দিচ্ছে। তারা বাড়িটি অবৈধ্য ভাবে দখল করার উদ্যেশ্যে বাড়িটিতে কোনো ভাড়াটিয়াকেই থাকতে দিচ্ছে না। এই পর্যন্ত সন্ত্রাসীরা দুইটি ভাড়া উচ্ছেদ করেছে বলে যানা গেছে।
বর্তমানে যেই ভাড়াটে সেখানে রয়েছে তাকেও গত ২৪ জানুয়ারী বাড়ি গিয়ে ভাড়াটিয়াকে হুমকি প্রদান করে বলে “তোদেরকে বাড়ি ভাড়া কে দিয়েছে? কার সাহসে এই বাসায় আছিস, তোদের বাড়ি ভাড়া কে নেয়, পাঁচদিনের মধ্যে বাড়ি না ছাড়লে তুইসহ তোদের বাড়িওয়ালাকে খুন করে লাশ গুম করে ফেলবো” এই বলে আরও অনেক অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে বলে অভিযোগ উঠেছে ।
বাড়ি ছাড়ার হুমকি দিলে ভাড়াটে বাড়িওয়ালাকে বলে এবং বাড়িতে এসে সন্ত্রাসীর হুমকির কারণে তিনি সেখানে থাকাতে ভিষণ ভয় পাচ্ছে জানায়। কিন্তু বাড়িওয়ালা অভয় দিলে পরবর্তীতে আবারও সেই সন্ত্রাসীরা ভাড়াটের দোকানে গিয়ে সন্ত্রাসীরা ভয়ংকর ভাবে শাসিয়ে আসে এবং আবারও ভাড়াটেকে গুম ও হত্যার ভয় দেখালে প্রানের ভয়ে ভাড়াটিয়া গত ৪ ফেব্রুয়ারী বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়।
পরে বাড়িটির বর্তমান মালিক সেলিনা ফেরদৌস সাইদার কন্যা সাংবাদিক মুসবা আলিম তিন্নি রাজশাহীর রাজপাড়া থানায় একটি অভিযোগ করেন।
এ ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুর ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংবাদিক মুসাবা আলিম তিন্নির একটি অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শুরু হয়েছে। প্রোয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments