মোংলা থেকে মোঃ নূর আলমঃ জমি যার ঘের তার এই নীতি বাস্তবায়নে ৩২ বছর ধরে কাজ করছি। মানুষ জানে নৌকায় ভোট দিলে শান্তি থাকতে পারবে, তাদের উপর অত্যাচার-জুলুম হবেনা। তাই নৌকার বিজয়ে আওয়ামীলীগের নেতা-কর্মীদের দায়িত্ব বেড়ে গেছে। জনগনের উপর আমাদের আস্থা ও বিশ্বাস আছে। মানুষ উন্নয়ন দেখে ভোট দিয়েছে। আমরা আপনাদের কাছে ঋণী। আজীবন আমরা মোংলা রামপালের মানুষের সাথে থাকবো। ২৭ ফেব্রæয়ারি মঙ্গলবার বিকেলে মোংলার ঠোটারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মিঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
মঙ্গলবার বিকেল ৪টায় কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন মিঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রীতিশ চন্দ্র হালদার। কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুস সালাম, মাহমুদ হাসান ছোটমনি, শেখ কামরুজ্জামান জসিম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন হাওলাদার। কর্মী সমাবেশে বক্তব্য রাখেন মিঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, পৌর কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামীলীগ নেতা নাসির হাওলাদার, বিল্লাল হোসেন, সরদার হুমায়ুন কবির, আজিজুর রহমান, ছাত্রলীগ নেতা ইকবাল হাওলাদার, হেলাল হাওলাদার প্রমূখ। কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তালুকদার আব্দুল খালেক আরো বলেন সংগঠনে যারা ঐক্যবদ্ধ ছিলো তারা লোভ লালসার কাছে মাথা নত করেনি। সংগঠন শক্তিশালী ছিলো বলেই নৌকা জিতেছে। মোংলা রামপাল এলাকাকে নিজের পরিবার হিসেবে জানি। এই জনপদের মানুষ ভালো থাকুক, ষড়যন্ত্র উপক্ষো করে স্বাভাবিক জীবন যাপন করুক সেটাই আমরা চাই। তিনি আরো বলেন আমরা দূর্বল নই, সবাইকে সম্মান করতে চাই। এলাকার ছন্দপতনের পুনরুদ্ধার করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। উল্লেখ্য কর্মী সমাবেশে বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন এবং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীতার ঘোষণা দেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়া কর্মী সমাবেশে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই একই পদে পুনরায় প্রার্থী হওয়ার ঘোষনা দেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments