ডেস্ক রিপোর্ট; প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। তবে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির শুরু থেকেই একটি বিষয় উঠে আসছিল বারবার—ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে মধ্যপ্রাচ্যের মূল্যবোধের বিরোধ!
ইউরোপ, আমেরিকা বা আফ্রিকা থেকে খেলা দেখতে কাতারে যাওয়া দর্শকেরা কাতারে উদ্দাম চলাফেরা করতে পারবে কি না—এ নিয়ে সংশয় প্রকাশ করেছিল অনেকে। ফুটবলের আনন্দ উপভোগ করতে যাওয়া ফুটবলপ্রেমীদের স্বাধীনতা খর্ব হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছিলেন কেউ কেউ।
বিশেষ করে বাইরের দেশ থেকে খেলা দেখতে কাতারে যাওয়া দর্শকেরা মদ্যপান নিয়ে বাধার সম্মুখীন হবেন কি না, প্রশ্ন ছিল এটা নিয়ে। কিছুদিন আগে ২০২২ কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের বলেছিলেন, ফ্যান জোন এবং লাইসেন্সপ্রাপ্ত হোটেলগুলোতে বিশ্বকাপের সময় মদ পরিবেশনের ব্যবস্থা থাকবে। কিন্তু প্রকাশ্যে কেউ মদ্যপান করতে পারবেন না বা মাঠে অ্যালকোহল–জাতীয় কিছু নিয়ে যেতে পারবেন না।
বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। সেই সমালোচনার পর খাতের আজ মদ্যপানে অভ্যস্ত দর্শকের উদ্বেগ দূর করেছেন। তিনি বলেছেন, কাতারে স্টেডিয়ামের ভেতরেও দর্শকদের জন্য মদ্যপানের ব্যবস্থা থাকবে।
কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছিলেন অনেকে। যেখানে সমকামিতা নিষিদ্ধ করাসহ আরও অনেক বিষয় নিয়ে সমালোচনার মুখে ছিল আয়োজকেরা। তবে এখন এসে চাপের মুখে অনেক ক্ষেত্রে ছাড় দিতে শুরু করেছে তারা।
স্টেডিয়ামে অভ্যন্তরে মদের ব্যবস্থা নিয়ে আল খাতের বলেছেন, ‘স্টেডিয়ামে মদের ব্যবস্থা থাকবে। আমরা অন্য যেকোনো বিশ্বকাপ আয়োজনের মতো করে এই বিশ্বকাপটি আয়োজনে কাজ করে যাচ্ছি। সে বিবেচনায় এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কাতারে ২০২২ সালের বিশ্বকাপ অন্য বিশ্বকাপগুলোর চেয়ে ভিন্ন কিছু নয়।’
আল খাতের জানিয়েছেন, তাঁরা চেষ্টা করছেন বিশ্বকাপকে সব ধরনের দর্শকদের জন্য উপভোগ্য করে তুলতে। সেভাবে আয়োজনেও সমন্বয় আনার চেষ্টা করা হচ্ছে। প্রধান নির্বাহী এ বিষয়ে বলেছেন, ‘অভিজ্ঞতার দিক থেকে আমরা সব ধরনের মানুষের কথাই ভাবছি। হতে পারে সেটা সংবাদকর্মী, সমর্থক এবং ম্যাচ পরিচালনাকারী। আমরা তাদের অভিজ্ঞতাকেও বিবেচনায় নিচ্ছি। আমাদের বিশ্বাস, এবারের বিশ্বকাপ তাদের সবাইকে অভিনব অভিজ্ঞতা দেবে। ব্যাপার হচ্ছে, একটি শহরে তারা সবাই একত্র হবে। ভিন্ন ভিন্ন বিনোদনমূলক অঞ্চল থেকে দেখলে, আমরা চাই তারা ফিরে গিয়ে এটিকে অসাধারণ একটি বিশ্বকাপ হিসেবেই মনে রাখুক।’
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments