ডেস্ক রিপাের্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, করোনাভাইরাসের হামলায় মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। করোনাকালে বেকারত্ব, দারিদ্র্য বেড়েছে। করোনাকালে একদিকে লুটপাট বেড়েছে, অপরদিকে শ্রমজীবী মানুষের ওপর হামলাও বেড়েছে। করোনার হামলার মধ্যেই চলছে সরকারের মূল্য বৃদ্ধির হামলা।
অবিলম্বে এলপিজি সিলিন্ডার গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার, সাশ্রয়ী দামে সিলিন্ডার গ্যাস সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে আজ ৩ সেপ্টেম্বর বিকেলে পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে কমরেড সেলিম সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। দেশব্যাপী বিক্ষোভ-কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত কেন্দ্রীয় এই বিক্ষোভ-কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন। সমাবেশটি পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম।
সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টনে এসে সমাবেশে মিলিত হয়।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments