আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস ও কনস্যুলেটে পাঠানো বার্তায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোন শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না।
একই সঙ্গে , ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা যাচাই বাধ্যতামূলক করার পদক্ষেপও নিচ্ছে মার্কিন প্রশাসন। ডোনাল্ট ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন উচ্চ শিক্ষায় যুক্তরাষ্ট্র যেতে ইচ্ছুক বাংলাদেশের অনেক শিক্ষার্থী। বৃহস্পতিবার ( ২৯ মে ) বিবিসি বাংলা এনিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছেন।
প্রতিবেদনে বলেন, বিদেশী শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে হতাশ যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক এমন অনেকে।
মার্কিন প্রশাসন দূতাবাসগুলিকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট বা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচী নির্ধারণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
দূতাবাসগুলোতে পাঠানো চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, 'পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত' এই স্থগিতাদেশ বহাল থাকবে।
উচ্চশিক্ষার জন্য অনেক দেশের মতো বাংলাদেশের শিক্ষার্থীদেরও কাঙ্খিত গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। অতীতে সংখ্যা কিছুটা কম থাকলেও করোনা পরবর্তী সময়ে প্রতি বছরই এই সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments