রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শেরে বাংলার স্মৃতিধণ্য পূণ্যভূমি চাখারের ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে সমর্থন দিয়ে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে এখানে ইউপি নির্বাচনকে নিয়ে সকল জল্পনা-কল্পনা,হিসাব-নিকাষ ও শঙ্কার অবসান ঘটে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে নতুন মেরুকরনের সৃষ্টি হয়েছে। ১৬ জুন বুধবার বেলা ১১টায় চাখার ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী ওয়াহিদুজ্জামান মিলন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নৌকার বিজয়কে তরান্বিত করতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.মালেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার প্রমুখ। চাখার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকার প্রার্থী সৈয়দ মজিবুল ইসলাম টুকু,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাষ্টার রুহুল আমিন,সদস্য অধ্যাপক জাকির হোসেন,সৈয়দ হুমায়ুন কবির লুলু ও সেলিম সরদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তৃতা করেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদারকে আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলনকে সদস্য সচিব করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মজিবুল ইসলাম টুকুর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দ তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি’র বর্তমান চেয়ারম্যান খিজির সরদার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আ. হাইয়ানকে কমিটির উপদেষ্টা রাখা হয়েছে। সভার শেষান্তে নৌকা মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতৃবৃন্দ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয়ের কথা জানান। এদিকে বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারনে দলের একক প্রার্থী হিসেবে সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিজয় এখন সময়ের ব্যপার মাত্র। এখানে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী আইয়ুব সিকদার ও এনপিপি’র আম প্রতিকের প্রার্থী মামুন সিকদারের ছিটেফোঁটা পোষ্টার সাঁটানো ছাড়া মাঠে ময়দানে কোন তৎপরতা নেই। তারা অনেকটা নামমাত্র প্রার্থী হয়েছেন। উল্লেখ্য আগামী ২১ জুন এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
সব মন্তব্য
No Comments