স্টাফ রিপোর্টার: জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটি ২৬৮টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীতে দলের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও দলীয় নীতিগত অবস্থান বিবেচনায় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর কোনো জোটে না থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে। এ লক্ষ্যে ইতোমধ্যে দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ হয়েছে।
গাজী আতাউর রহমান আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বিস্তারের লক্ষ্যে নির্বাচনী মাঠে নামছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ৩০০ আসনের মধ্যে ২৬৮টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে, বাকি আসনগুলোতে স্থানীয় বাস্তবতা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলনের সরে দাঁড়ানো নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।
এদিকে দলটির এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরবর্তী কর্মসূচি ও প্রার্থী তালিকা শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা।
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments