রংপুর অফিস: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্ব পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে মির্জা ফখরুলরা ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছে। তারা দেশের কর্মকাণ্ড থামিয়ে দিতে রাস্তা অবরোধ, পদযাত্রার মতো কর্মসূচি দিয়ে সারাদেশে বিশৃঙ্খলা, অরাজকতা তৈরি করার মাধ্যমে এখনি সরকারকে নামাতে চায়। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির এটা পদযাত্রা না এটা মরণযাত্রা। তারা নিজেরাও মরতে চায়, বাংলার মানুষকেও মারতে চায়।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বোচাগঞ্জ মুড়িয়ালা পুলহাট উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০০১ সালের পহেলা অক্টোবরের নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালানো হয়েছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। নারীদের নির্যাতন করা হয়েছে। সেসব বিষয় মির্জা ফখরুলরা এখন ভুলে গেছে। আজকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়েছে। এই সোনার বাংলাকে ধরে রাখতে হবে। সেজন্যই এই পুলহাট মুড়িয়ালা উচ্চ বিদ্যালয়ের যে একাডেমিক ভবন আমি আজ উদ্বোধন করেছি এই ভবন থেকে আগামী দিনে সোনার মানুষ তৈরি হতে হবে। তাহলেই আমরা সোনার বাংলাকে ধরে রাখতে পারবো।
উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম শাহীনুর ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তৈয়মুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
সব মন্তব্য
No Comments