স্টাফ রিপোটার: রাত পোহালেই আজ ৫৮টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
চতুর্থ ধাপে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং ৫৪টি উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে ৪ হাজার ৯৪৭কেন্দ্রে। ১৯৭টি দুর্গম কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠানো হয়েছে।
৫৬ উপজেলার প্রত্যেকটিতে একজন করে ম্যজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।নির্বচনী এলাকায় আদালত পরিচালনার জন্য ২ জন সশস্র পুলিশ ম্যাজিস্ট্রেটের সাথে নিয়োজিত থাকবেন। সংশ্লিষ্ট উপজেলায় তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
চতুর্থ ধাপের ৫৮টি উপজেলায় ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান ( পুরুষ) ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন।
প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় এ ধাপে এক জন চেয়ারম্যান প্রার্থী, তিন জন ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই ধাপে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ ভোটার ভোট প্রদান করবেন।
গত ৮মে প্রথম ধাপের, ২১মে দ্বিতীয ধাপের ও ২৯ মে তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments