ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:স্ বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ আয়োজন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শুভ এই মাহেন্দ্রক্ষণ উদযাপনে আজ শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে ঢাক-ঢোল, ব্যানার, ফেস্টুনসহ একটি আনন্দর্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফারুকী পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। পরে ফারুকী পার্ক চত্বরে পদ্মা সেতুর উদ্বোধন সরাসরি প্রচার করা হয়। আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও দিনটি উদযাপনে ঢাকা থেকে আগত ও স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments