ডেস্ক রিপোর্ট: অনেক সময়ই স্মার্টফোনে ওয়াইফাই সিগন্যাল দুর্বল দেখায়। আবার অনেক সময় ইন্টারনেটের সংযোগ হুটহাট করে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গেজেট নাউ এক প্রতিবেদনে স্মার্টফোনে ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর কিছু পরামর্শ দিয়েছে।
ফোন রিস্টার্ট: নেটের সমস্যা দেখা দিলে স্মার্টফোনটি রিস্টার্ট দিয়ে দিন। আবার রাতে ঘুমানোর সময় ফোন বন্ধ করে রেখে দিতে পারেন; সকালে উঠে সুইচ অন করে দিন। এতে ওয়াইফাইয়ের গতির সমস্যা কেটে যাবে।
ওয়াইফাই রাউটার রিস্টার্ট: ওয়াইফাই রাউটারের সুইচ বন্ধ ১০-১৫ মিনিটের জন্য বন্ধ রাখুন। কয়েক ঘণ্টার জন্যও বন্ধ রাখতে পারেন। এরপর রিস্টার্ট দিন। রাউটার এবং ফোন দুটোই রিস্টার্ট দিতে পারেন।
রাউটার ও ডিভাইসের মধ্যে যেন বেশি বাধা না থাকে: রাউটার এমন জায়গায় রাখতে হবে, যেন মাঝখানে আসবাবপত্র বা দেয়াল না থাকে। ফোন ব্যবহার করার সময় যেন সিগন্যাল ব্লক না হয়। ফোন ব্যবহার করা আশপাশে বা খোলা জায়গায় রাউটার রাখলে শক্তিশালী সিগন্যাল পাওয়া যাবে।
পুনরায় ওয়াইফাই নেটওয়ার্ক লাগানো: সেভ করা ওয়াইফাই নেটওয়ার্ক রিমুভ করে দিন। এরপর আবার যোগ করে নিন; এতে ওয়াইফাই সিগন্যালের গতি বাড়তে সাহায্য করবে।
স্মার্টফোনের সব সেটিংস রিসেট করে নিন: ওয়াইফাই নেটওয়ার্কস এবং ব্লুটুথ ডিভাইস, হোমস্ক্রিন লে-আউট এগুলো পুনরায় সেটিং করে নিন। এতে নেটওয়ার্কের ভালো কানেকশন পেতে সহায়তা করবে।
রাউটারের ফার্মওয়্যার আপডেট দিন: ফার্মওয়্যার আপডেট আছে কিনা চেক করে নিন। না থাকলে আপডেট করে নিতে হবে।
ভালো মানের রাউটার ব্যবহার: যতি রাউটারের গতি একেবারেই কাজ না করে তবে একটু খরচা করতে হবে। দামে একটু বেশি হলেও আপডেট ফিচারযুক্ত নতুন মডেলের রাউটার কিনে নেওয়াই ভালো। কোন মডেলের রাউটার কিনলে ভালো হবে তা অনলাইনে দেখতে পারেন, আবার পরিচিতজনদের জিজ্ঞেস করে নিতে পারেন।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: যেসব পুরুষকে এতদিন সন্তান ধারণে অক্ষম বলা হতো, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। ‘স্টার’ নামের একটি নতুন পদ্ধতি অত্যন্ত অল্প বা লুকিয়ে থ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্ ...
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
সব মন্তব্য
No Comments