বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন আশা
ডেস্ক রিপোর্ট: যেসব পুরুষকে এতদিন সন্তান ধারণে অক্ষম বলা হতো, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। ‘স্টার’ নামের একটি নতুন পদ্ধতি অত্যন্ত অল্প বা লুকিয়ে থাকা শুক্রাণু খুঁজে বের করতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনেক দম্পতির জীবনে বড় পরিবর্তন আনছে।
বিশ্বজুড়ে কোটি কোটি পুরুষ ‘আজোস্পার্মিয়া’ নামের সমস্যায় ভোগেন। এই অবস্থায় শরীরে খুব কম বা একেবারেই শুক্রাণু থাকে না। বন্ধ্যাত্বের প্রায় ১০ শতাংশ ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। এমন পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন প্রযুক্তি ‘স্টার’, অর্থাৎ শুক্রাণু অনুসন্ধান ও সংগ্রহ পদ্ধতি তৈরি করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। স্টার প্রযুক্তি প্রতি সেকেন্ডে শত শত ছবি বিশ্লেষণ করে নমুনার মধ্যে থাকা অত্যন্ত বিরল শুক্রাণু শনাক্ত করতে পারে। পরে স্বয়ংক্রিয় ব্যবস্থায় তা আলাদা করে নেওয়া হয়। গবেষকরা জানান, মানুষের হাতে যে কাজ করতে দীর্ঘ সময় লাগত, এই পদ্ধতিতে তা কয়েক মিলিসেকেন্ডেই সম্ভব হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক দম্পতির ক্ষেত্রে এই প্রযুক্তির সফল প্রয়োগ দেখা গেছে। দীর্ঘ আড়াই বছর চেষ্টার পর স্ত্রী গর্ভধারণে সফল হন। তার স্বামীর জিনগত সমস্যা ‘ক্লাইনফেল্টার সিনড্রোম’ ছিল। এতে শরীরে অতিরিক্ত একটি এক্স ক্রোমোজোম থাকে এবং সাধারণত শুক্রাণু খুব কম তৈরি হয়। ২০২৫ সালের শেষে এই পদ্ধতিতে প্রথম সন্তানের জন্ম হয়। এরপর থেকে বিশ্বজুড়ে শত শত মানুষ এই চিকিৎসার অপেক্ষায় রয়েছেন।
গবেষকদের তথ্য অনুযায়ী, এই প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৩০ শতাংশ ক্ষেত্রে শুক্রাণু খুঁজে পাওয়া গেছে, যেখানে আগে কোনো সম্ভাবনা ছিল না বলে ধরা হতো। কিছু পরীক্ষায় এটি মানুষের হাতে খোঁজার তুলনায় ৪০ গুণ বেশি শুক্রাণু শনাক্ত করতে পেরেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদি ফলাফল বুঝতে আরও গবেষণা প্রয়োজন। কিন্তু যেসব দম্পতির কাছে আগে কোনো আশাই ছিল না, তাদের জন্য এই প্রযুক্তি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
বন্ধ্যাত্ব নির্ণয়ে সাধারণত বীর্য বিশ্লেষণ পরীক্ষা করা হয়। এতে মাইক্রোস্কোপের নিচে শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা ও আকৃতি দেখা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি মিলিলিটারে ১৫ মিলিয়ন বা তার বেশি শুক্রাণুর সংখ্যাকে স্বাভাবিক ধরা হয়। এর নিচে সংখ্যা গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দিতে পারে। যেসব ক্ষেত্রে প্রচলিত পরীক্ষায় শুক্রাণু পাওয়া যায় না, সেসব ক্ষেত্রেই স্টার প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্ ...
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
সব মন্তব্য
No Comments