দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্যাড, যা দিয়ে চলছে ডিজেলচালিত ইঞ্জিন। এরফলে কৃষকরা হচ্ছেন উপকৃত। তবে ডিজেলের বিকল্প জ্বালানি ‘ম্যাড’ ইঞ্জিনে ব্যবহার উপযোগী কি না তা নিয়ে কাজ করেছেন স্থানীয় প্রশাসন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মেশিনারিজ ব্যবসায়ী মনিরুল ইসলাম। ২০০৭ সাল থেকে ডিজেল ইঞ্জিনের বিকল্প জ্বালানি উদ্ভাবন নিয়ে কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টায় সফলতাও পেয়েছেন তিনি। ৫ লিটার পোড়া মবিলের সাথে তার উদ্ভাবিত ১০০ গ্রাম বুস্টার মিশিয়ে তৈরি করছেন ৭ লিটার ডিজেলের বিকল্প ‘মেথড অব অলটারনেটিভ ডিজেল’ যার নাম দিয়েছেন ‘ম্যাড’। পরীক্ষামূলকভাবে ব্যবহার করে সুফলও পাচ্ছেন কৃষকরা। কম খরচে সেচ সুবিধা পাওয়ায় কৃষকদের উৎপাদন ব্যয়ও কমেছে।
উদ্ভাবক মনিরুল ইসলাম জানান, বিশেষ ধরনের একটি বুস্টার উপাদান ব্যবহার করে তিনি পোড়া মবিলকে পুনঃপ্রক্রিয়াজাত করে ডিজেলের বিকল্প জ্বালানিতে রূপান্তর করছেন। উদ্ভাবিত এই মিশ্রণটি ৪টি উপাদানের সমন্বয়ে তৈরি, যা মূলত বুস্টার হিসেবে কাজ করে এবং জ্বালানির কার্যক্ষমতা বাড়ায়। দীর্ঘদিনের গবেষণা ও পরীক্ষার সুফল হিসেবে এই পদ্ধতিটি উদ্ভাবন করে কৃষকদের সেচকাচে সহায়তা দিতে পেরে খুশি তিনি।
স্থানীয় কৃষক আকরাম হোসেন ও ওমর আলী জানান, ডিজেলের বিকল্প জ্বালানি ব্যবহার করে ইতোমধ্যে তারা সেচ কার্যক্রম চালাতে সক্ষম হচ্ছেন। ৫ লিটার পোড়া মবিলের সঙ্গে ১০০ গ্রাম বুস্টার মিশিয়ে প্রায় ৭ লিটার ডিজেলের সমপরিমাণ কার্যকারিতা পাওয়া যাচ্ছে। জ্বালানি সংকটের এই দুঃসময়ে ডিজেলের বিকল্প হিসেবে মনিরুলের উদ্ভাবিত বুস্টার পোড়া মবিলের সাথে মিশ্রন করে স্যালো ইঞ্জিনে সেচকাজে ব্যবহার করা যাচ্ছে। এতে জ্বালানি তেলের খরচ প্রায় ৭০ শতাংশ কমেছে বলেও তারা উলেøখ করেন।
তবে বিশেষজ্ঞরা মনিরুল ইসলামের উদ্ভাবন নিয়ে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের ফার্ম মেশিনারি বিভাগের প্রধান জাহিদুল হক বলেন, উদ্যোগটি নিঃসন্দেহে উদ্ভাবনী এবং সাশ্রয়ী। কিন্তু দীর্ঘমেয়াদে এটি ইঞ্জিনের ওপর কী প্রভাব ফেলবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাই প্রয়োজন যথাযথ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, কৃষি বিভাগের তত্ত্বাবধানে ইতোমধ্যে মাঠপর্যায়ে মনিরুল ইসলামের উদ্ভাবিত জ্বালানির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। এই বুস্টার ব্যবহারে ডিজেল ইঞ্জিনের কোন ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে না তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে। যদি এটি কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয়, তাহলে কৃষকদের উৎপাদন খরচ উলেøখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জ্বালানি সংকটকালে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে। উদ্ভাবিত এই বুস্টার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে, ভাল ফলাফল পাওয়া গেলে এর উদ্ভাবককে সরকারী সহায়তার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ। তিনি বলেন, বর্তমান ডিজেল সংকট ও বিদ্যুৎ সমস্যার প্রেক্ষাপটে এ ধরনের উদ্ভাবন অত্যন্ত সময়োপযোগী ও সম্ভাবনাময়।
জ্বালানি তেলের সংকট মোকাবেলায় মনিরুল ইসলামের এমন উদ্ভাবন ডিজেল ইঞ্জিনে ব্যবহার উপযোগী হলে ডিজেল সংকট নিরসনের পাশাপাশি কৃষকদের সেচকাজে সাশ্রয়ী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট: যেসব পুরুষকে এতদিন সন্তান ধারণে অক্ষম বলা হতো, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। ‘স্টার’ নামের একটি নতুন পদ্ধতি অত্যন্ত অল্প বা লুকিয়ে থ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্ ...
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
সব মন্তব্য
No Comments