স্টাফ রিপোটার: বাংলা নববর্ষ ১৪৩১ এর প্রথম দিন, পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের বৈশাখ, বরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে লোকসাংস্কৃতিক পরিবেশনা। জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বর্ষবরণের আলোচনায় প্রধান আলোচক ছিলেন জনাব মফিদুল হক, বিশিষ্ট প্রাবন্ধিক এবং ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ। আলোচনায় বক্তারা বলেন, “বাঙালির চেতনাবোধ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে নানামুখী আচার অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখের ঐতিহ্য তুলে ধরতে হবে। বাঙালির অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ নানান রঙে, নানান রুপে কল্যাণ হয়ে ফিরে আসুক সকলের মাঝে” ।
সংক্ষিপ্ত আলোচনা পর্বের পর শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। শুরুতেই পরিবেশিত হয় সমবেত সঙ্গীত ”তুমি নির্মল করো, মঙ্গল করে”, পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সঙ্গীত দল। পরিচালনায় ছিলেন মুহাম্মদ আনিসুর রহমান। এরপর সমবেত “নৃত্য এসো হে বৈশাখ এসো এসো” পরিবেশন করে স্পন্দন নৃত্যদল, নৃত্য পরিচালনা করেছেন অনিক বোস। একাডেমির নৃত্যশিল্পী এস কে জাহিদ এর পরিচালনায় সমবেত ঢাক নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যদল। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ পরিবেশনা কালচারাল হেরিটেজ অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিলেন খন্দকার ফরহানা রহমান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য “আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী”, পরিচালনা করেন এস কে জাহিদ। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সঙ্গীত দল পরিবেশন করে সমবেত সঙ্গীত “এসো হে বৈশাখ এসো, এসো,” অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তামান্না তিথী।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments