ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে বাথরুম থেকে লাইজু আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়ন বদরপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
লাইজু আক্তার ওই এলাকার হেজু মাঝির স্ত্রী। তাঁর ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। হেজু পেশায় এবজন জেলে।
লাইজুর পরিবারের বরাত দিয়ে লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, মঙ্গলবার রাতে লাইজু আক্তার তাঁর স্বামী হেজু এবং ৩ বছর বয়সী শিশুকে নিয়ে একই খাটে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হেজু মাছ শিকারের জন্য নদীতে চলে যায়। বুধবার সকালে লাইজু বাড়ির টুকিটাকি কাজ শেষ করে বাথরুমে যায়। তখন ওই ঘরে হেজুর এক ভাগ্নীও ছিল। দীর্ঘসময় ধরে তিনি বাথরুম থেকে বের না হওয়ায় আশেপাশের লোকজন ওই বাথরুমের দরজা ভেঙ্গে ভিতরে লাইজুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
এসআই উত্তম কুমার আরো বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সুরতহাল প্রতিবেদনে পুলিশের ধারণা হচ্ছে, লাইজু আক্তার স্টোক করে মারা যেতে পারে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাইজু আক্তারের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments