স্টাফ রিপোটার: এলাকার মুসল্লিদের স্বার্থে কদমতলী থানাধীন মদিনাবাগ নুরানী জামে মসজিদের উদ্বোধন করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। শুক্রবার বাদ জুম্মা নামাজের আগে এই মসজিদের উদ্বোধন ফলক উন্মোচিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া হয়েছে। একইদিন ঢাকা-৫ আসনের প্রয়াত চারবারের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
নতুন করে সংস্কারের পর মদিনাবাগ নুরানী জামে মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করা হয়। জুমার নামাজের ইমামতি করেন মুফতি মাওলানা নাইদুল ইসলাম। এ সময় তিনি মসজিদে প্রথম জুমার নামাজ আদায় সম্ভব হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। পাঁচতলাবিশিষ্ট মদিনাবাগ নুরানী জামে মসজিদে মহিলা ও পুরুষের জন্য আলাদা অজু ও নামাজের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া বয়স্কদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। এছাড়াও মসজিদে রয়েছে একটি ইসলামিক লাইব্রেরি।
এ সময় আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আমরা যারা আজকে মদিনাবাগ নুরানী জামে মসজিদে পবিত্র রমজান মাসে প্রথম জুমার নামাজ আদায় করেছি, এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা নামাজ পড়ে দোয়া করবেন। কারণ আপনার/আমার স্বার্থে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালের ৭ ডিসেম্বর থেকে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিকেন্দ্র নিমার্ণ করেছেন। যা ইতিহাসে বিরল ঘটনা হিসেবে লিপিবদ্ধ থাকবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments