ডেস্ক রিপোর্ট: কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে নিজস্ব ফেসবুক পেইজে বিবৃতি দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ। সেই বিবৃতি নিজের ফেইসবুক পেইজে শেয়ার দিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এরই প্রেক্ষিতে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ সভাপতি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ এক বিবৃতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে কামরাঙ্গীরচরে নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি কামরাঙ্গীরচরে এসে ২০ লক্ষ মানুষের উদ্বেগ নিরসনে আনুষ্ঠানিক বিবৃতি দেবার আহ্বাণ জানিয়েছেন।
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সভাপতি বিভিন্ন মাধ্যমে প্রচারিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘সিবিডি’ প্রকল্প বিষয়ে বিরুপ ধারণা নিয়ে বিবৃতি দেয়ায় ঢাকা সিটি কর্পোশেন দক্ষিণকে ধন্যবাদ জানান।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের ফেসবুক পেজে জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানায়, ঢাদসিক কর্তৃপক্ষ কামরাঙ্গীরচরবাসীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতে আন্তরিক। বস্তুত কামরাঙ্গীরচরে বসবাসরত জনগণের জীবনমান উন্নয়নে ঢাদসিক যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে, তাতে সেখানে বসবাসরত কাউকে উচ্ছেদ করা হবে না।
এই বিবৃতি পরে নিজ ফেসবুক পেইজে শেয়ার করেন ঢাকা সিটি কর্পোরেশ দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গত দুই মাস ধরে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল-সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে গোলটেবিল বৈঠক, মানববন্ধন, গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ। এছাড়া জন্মভূমি রক্ষা কমিটিও একই দাবিতে আন্দোলন করে চলেছে।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments