নূর ই আলম, ইবি প্রতিনিধি : আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এ প্রথম ম্যাচে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিকে ৮ উইকেটে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে ১৬ রানে হারিয়ে গ্রুপ-বি চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) নিজেদের দ্বিতীয় ম্যাচে বাকৃবির সাথে টসে জিতে ব্যাট করতে নামে ইসলামী বিশ্ববিদ্যালয়। শুরুতেই উইকেট হারালেও জুলকার নাঈন দোলনের ঝড়ো ব্যাটিং-এ উড়ন্ত সূচনা পায় ইবি। দোলনের অসাধারণ ৪৬ রানের সাথে জুটি গড়েন প্রান্ত। প্রান্তর ২১ রান, ফয়সালের ১৯ এবং নূরের ১৭ রানের উপর ভর করে ১০ ওভারে রান দাঁড়ায় ৫ উইকেটে ১১৫।
১১৬ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। নাজমুলের আক্রমণাত্মক বোলিং এর কাছে পরাস্ত হতে থাকে বাকৃবি। এক ওভারে দুই উইকেট হারানোর পর চাপে পড়ে যায় বাকৃবি। শেষ পর্যন্ত ১০ ওভারে ৯৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ফলে ২২ রানের জয় তুলে নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়।
অনবদ্য ৪৬ রান করায় ম্যাচসেরা নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ২১-২২ বর্ষের শিক্ষার্থী দোলন। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ইসলামী বিশ্ববিদ্যালয়। আগামী ১০ ফেব্রুয়ারী খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইসলামী বিশ্ববিদ্যালয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments