চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে ঐতিহ্যবাহী 'আব্দুল জব্বারের বলী খেলার ১১৬তম আসরে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার 'বাঘা শরীফ।
শুক্রবার (২৫ এপ্রিল) নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২৩ মিনিটের লড়াইয়ে আয়োজক কমিটি শরীফকে বিজয়ী ঘোষণা করেন।
রানার্সআপ কন কুমিল্লার আরেক বলী রাশেদ। বিকেল সাড়ে ৫টা দিকে ফাইনালে লড়াইয়ে নামেন বাঘ শরীফ ও রাশেদ বলী।
এরআগে বিকেল ৪টায় নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে বলী খেলা মুরু হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১২০ জন বলী অংশ নেন।
১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকায় ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই বলী খেলার সূচনা করেন। তার মৃত্যুর পর এটি জবাবারের বলী খেলা নামে পরিচিত লাভ করেন। ১৯০৯ সাল থেকেই চট্টগ্রাম নগরীর লালধীঘি ময়দানে প্রতি বছরের ১২ বৈশাখ অনুষ্ঠিত হয় জব্বারের বলী খেলা।
জানাযায়, ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আবদুল জব্বারসওদাগরকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখান করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments