ডেস্ক রিপোর্ট: গত সেপ্টেম্বরে সাও পাওলোতে স্থগিত হয়ে যাওয়া আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছে ফিফা। আর্জেন্টাইন কয়েকজন খেলোয়াড়ের কোভিড-১৯ বিধিনিষেধ ভঙ্গের কারনে ম্যাচটি মাঝপথেই স্থগিত করা হয়েছিল।
গত ৫ সেপ্টেম্বর সাও পাওলো নিও কুইমিকা এরিনাতে দক্ষিণ আমেরিকান দুই পরাশক্তি একে অপরের মুখোমুখি হয়েছিল। কিন্তু অভিযুক্ত খেলোয়াড়দেও ধরতে ম্যাচের সাত মিনিটে ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে প্রবেশ করে। এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা জানিয়েছে, ‘বিধিবদ্ধ আইনানুযায়ী পুরো বিষয়টির বিভিন্ন দিক দীর্ঘ পর্যালোচনার মাধ্যমে ফিফা ডিসিপ্লিনারি কমিটি ম্যাচটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের নতুন তারিখ ও ভেন্যু ফিফার সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে।’
দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে দুই চির প্রতিদ্বন্দ্বী এখনো অপরাজিত আছে। ১০ গ্রুপের বাছাইপর্ব থেকে শীর্ষ দুই দল হিসেবে ইতোমধ্যেই তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। যদিও উভয় দলের হাতেই এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে পুন:নির্ধারিত ম্যাচটিও রয়েছে। এই অঞ্চল থেকে শীর্ষ চার দল সরাসরি কাতাওে খেলার সুযোগ পাবে।
ইংল্যান্ড থেকে খেলতে আসা আর্জেন্টাইন চার খেলোয়াড় ব্রাজিলিয়ান সরকারের কোভিড-১৯ আইন ভঙ্গ করে কোয়ারেন্টাইন না মেনেই মাঠে খেলতে নেমেছিল। এ কারনেই ব্রাজিলের ন্যাশনাল হেলথ সার্ভেইলেন্স এজেন্সি মাঠের ভিতর প্রবেশ করে তাদের বের করে আনে। ক্রিস্টিয়ান রোমেরো ও তার টটেনহ্যাম সতীর্থ গিওভানি লো সেলসো এবং এ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ ও এমিলিয়ানো বুয়েনদিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ভুল তথ্য দিয়ে ব্রাজিলে প্রবেশ করেছে।
ম্যাচটির পুনরায় আয়োজনের সিদ্ধান্ত দেবার পাশাপাশি অভিযুক্ত চার আর্জেন্টাইন খেলোয়াড়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একইসাথে দুই দেশের ফেডারেশনকে আর্থিক জরিমানাও করা হয়েছে। অর্ডার ও সিকিউরিটি আইন ভঙ্গের কারনে ব্রাজিলিয়ান ফুটবল এসোসিয়েশনকে ৫ লাখ সুইস ফ্র্যাংক এবং ম্যাচের আইন ভঙ্গের কারনে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনকে ২ লাখ সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছে।
এছাড়া ম্যাচটি বাতিলের কারনে উভয় ফেডারেশনকে বাড়তি ৫০ হাজার সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments