ডেস্ক রিপোর্ট: পরিবেশবিধ্বংসী সকল প্রকল্প বাতিলের দাবিতে আজ বিকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সভায় বক্তাগণ বলেন, সরকার চট্টগ্রামের সিআরবি, কক্সবাজারের শুকনাছড়ি, গাইবান্ধার সাহেবগঞ্জ বাগদা ফার্ম সহ বিভিন্ন স্থানে হাসপাতাল ও ভবন নির্মাণের নামে পরিবেশ ধ্বংস করার উদ্যোগ নিয়েছে। তারও আগে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে রেস্টুরেন্ট ও ভবন বানানোর প্রকল্প হাতে নেয় সরকার। তখন সকলের প্রতিবাদের মুখে তা বন্ধ হলেও আবার গাছ কাটার কথা শোনা যাচ্ছে। এরকম বিভিনś বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণের নামে পরিবেশবান্ধব গাছগুলি কেটে ফেলা হচ্ছে। এরকম একটি গাছ কাটতে গিয়ে গাছে থাকা শতাধিক পাখির ছানা মাটেতে পড়ে মারা যায়। বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান। সুন্দরবন ধ্বংসেট কাজ সরকার অব্যাহত রেখেছে। অথচ এই বন আমাদের ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। বক্তারা পরিবেশ ধ্বংসের সকল অপ তৎপরতা বন্ধের দাবি জানান।
ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুľামান মাসুম, ক্ষেতমজুর সমিতির সহ সাধারণ সম্পাদক অর্ণব সরকার, যুব ইউনিয়ন ঢাকা দক্ষিনের সভাপতি গোলাম রাব্বী খান, ঢাকা উত্তরের প্রচার সম্পাদক অনিন্দ্য দ্বীপ, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, বেসরকারি বিশ্ববিদয়ালয় সংসদের সভাপতি মুক্ত রেজোয়ান।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments