ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪।’ এর পুরুষ ক্যারম এককে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন জাগো নিউজের সাঈদ শিপন। এ নিয়ে তিনি মোট চার বার ক্যারম এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র ক্রীড়া কক্ষে প্রতিযোগিতার ফাইনাল খেলায় সাঈদ শিপন সরাসরি ২-০ গেমে পরাজিত করেন দৈনিক নয়া দিগন্তের মনিরুল ইসলাম রোহানকে। এ নিয়ে মনিরুল ইসলাম প্রথমবারের মতো রানার আপ হয়েছেন। ফাইনালে প্রথম গেমে লড়াই হয় সেয়ানে-সেয়ানে। শুরুতে মনিরুল ইসলাম রোহান বেশ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৩০-২৩ পয়েন্টে হেরে যান। তবে দ্বিতীয় গেমে রোহানকে দাঁড়াতেই দেননি শিপন। ৩৩-শূন্য পয়েন্টে জিতে নেন দ্বিতীয় গেমটি। এই ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকা পোস্টের জসিম উদ্দিন।
প্রতিযোগিতা উপভোগ করেন ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, অর্থ সম্পাদক জাকির হুসাইন, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কাযনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, মো. শরীফুল ইসলাম, ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির অ্যাডিশনাল ডিরেক্টর ইমরান আল বারী, মো. সাজ্জাদ হোসেন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইর সাবেক নেতৃবৃন্দ ও সিনিয়র সদস্যগণ।
পুরুষদের ক্যারম এককের ফাইনালের মধ্যদিয়ে আজ শেষ হলো ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪ এর সকল ইভেন্ট সমূহ।
৭ পয়েন্ট পেয়ে স্পোর্টস উইমেন অব দ্যা ইয়ার হয়েছেন দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল।
৭ পয়েন্ট পেয়ে স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার হয়েছেন ইন্ডিপেডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments