ডেস্ক রিপোর্ট: গ্রাহকদের সহজ সেবা প্রদানের প্রতিশ্রুতির অংশ হিসেবে নতুন ডেটা প্যাক ‘১ প্যাক-এ লাইফ সিম্পল’ চালু করেছে গ্রামীণফোন। এই সেবার আওতায় এখন থেকে গ্রাহকরা ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদে ডেটা ও কম্বো প্যাক উপভোগ করতে পারবেন। বিটিআরসির ‘ডেটা ও ডেটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশনা সেপ্টেম্বর ২০২৩’ অনুযায়ী এ প্যাকেজসমূহ চালু করা হয়েছে। বিটিআরসি’র এ নির্দেশিকা সকল অপারেটরের জন্য প্রযোজ্য।
গ্রামীণফোনের মোট ৪০টি প্যাকেজের মধ্যে গ্রাহকরা এখন আনলিমিটেড মেয়াদের প্যাকেজের পাশাপাশি সাপ্তাহিক বা মাসিক মেয়াদের প্যাকেজ থেকে তাদের পছন্দের প্যাকেজ বেছে নিতে পারবেন। গ্রামীণফোনের এই নতুন ডেটা ও কম্বো প্যাকগুলো গ্রাহকদের জন্য বিভিন্ন প্যাকেজ কেনার প্রক্রিয়াটি আরও সহজ করে তুলবে।
অধিক মেয়াদের প্যাকেজগুলোর মাধ্যমে গ্রাহকরা তাদের কেনা ডেটা সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবেন এবং প্যাকেজের মেয়াদ থাকাকালীন নিরবচ্ছিন্ন ইন্টারনেট উপভোগ করতে পারবেন। পাশাপাশি, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে একাধিক নতুন প্যাকেজও চালু করা হয়েছে। এছাড়াও, গ্রাহকরা যে অফারগুলো বর্তমানে ব্যবহার করছেন, সেগুলোও মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত বৈধ থাকবে। নতুন এবং সিম্পল অফারগুলো গ্রামীণফোনের ওয়েবসাইট, মাইজিপি অ্যাপ এবং গ্রামীণফোনের নিকটতম রিটেইল পয়েন্টগুলো থেকে কিনে উপভোগ করা যাবে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, `ডেটা-সমর্থিত পন্থার মাধ্যমে গ্রাহকদের সবসময় আরও উন্নত সেবাদানে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। বিআরটিসি’র নির্দেশনা মেনে আমরা এ প্যাকেজগুলো চালু করছি। নতুন এই প্যাকেজগুলো আমাদের গ্রাহকদের ফলপ্রসূভাবে তাদের ডেটা ব্যবহার করতে ভূমিকা রাখবে এবং ইন্টারনেট ব্যবহার যতটা সম্ভব সহজ করে তুলবে। আমাদের ১ নম্বর নেটওয়ার্ক ও সিম্পল অফারের মাধ্যমে আমাদের লক্ষ্য গ্রাহকদের সামগ্রিক ডিজিটাল অভিজ্ঞতার মান উন্নত করা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতে আমাদের প্রতিশ্রুতি আরও দৃঢ় করা।‘
নতুন সব প্যাকেজ সম্পর্কে জানতে ভিজিট করুন গ্রামীণফোনের ওয়েবসাইট ও মাইজিপি অ্যাপ।
ডেস্ক রিপোর্ট: যেসব পুরুষকে এতদিন সন্তান ধারণে অক্ষম বলা হতো, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। ‘স্টার’ নামের একটি নতুন পদ্ধতি অত্যন্ত অল্প বা লুকিয়ে থ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্ ...
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
সব মন্তব্য
No Comments