স্টাফ রিপোটার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি বাড়িতে দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে হবে। গত ১৩ বছরে ইন্টারনেটের চাহিদা সাড়ে সাত জিবিপিএস থেকে প্রায় ৩৩শত জিবিপিএসে উন্নীত হয়েছে। ইন্টারনেট এখন মানুষের লাইফ লাইন হিসেবে কাজ করছে। মন্ত্রী ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, বাংলাদেশ-আইএসপিএবিকে যথাযথ ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী গতকাল বুধবার রাতে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইএসপিএবি‘র নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। এর আগে মন্ত্রী নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।
আইএসপিএবি‘র নবনির্বাচিত সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান, বিটিআরসি‘র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং আইএসপিএবি‘র সেক্রেটারি নাজমুল কবির ভূইয়া বক্তৃতা করেন।
মন্ত্রী ডিজিটাল সংযুক্তিখাতে আইএসপিএবিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেডবডি হিসেবে উল্লেখ করে বলেন, গত দুই বছর কোভিডকালে ডিজিটাল সংযুক্তি ছিল বলেই বাংলাদেশ অতিমারির ভয়াবহতা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। এই ক্ষেত্রে আইএসপিএবি ডিজিটাল সংযুক্তি সচল ও কোন কোন ক্ষেত্রে তা সম্প্রসারণে যে ভূমিকা রেখেছে তা অত্যন্ত প্রশংসনীয়। ইন্টারনেটের প্রয়োজনীয়তা জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এখন প্রায় অপরিহার্য উল্লেখ করে ডিজিটাল প্রযুক্তি বিষয়ক ট্রেডবডি বিসিএস ও বেসিসের সাবেক সভাপতি জনাব মোস্তাফা জব্বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচিকে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার সোপান বলে উল্লেখ করেন। ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত বলেন, ডিজিটাল প্রযুক্তিখাতের ট্রেডবডি সমূহকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে আরও বেগবান করতে হবে।
জনাব মোস্তাফা জব্বার বলেন প্রযুক্তিতে ৩২৪ বছর পিছিয়ে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ফাইভ-জি প্রযুক্তিতে সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলছে। এ মাসেই ফাইভ-জি তরঙ্গ নিলাম হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
ডিজিটাল কর্মসূচির ফলে ডিজিটাল অবকাঠামোখাতে বাংলাদেশ বিস্ময়কর সফলতার স্বাক্ষর রেখেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৮ সালে দেশে সাড়ে সাত জিবিপিএস ডাটা ব্যবহৃত হতো এখন তা প্রায় ৩৩শত জিবিপিএসে উন্নীত হয়েছে। তিনি বলেন এই সময়ে দেশে সাড়ে সাত লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতো যা বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় তের কোটি । ডিজিটাল অবকাঠামো তৈরিতে আইএসপিএবিকে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদান করতে মন্ত্রী দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন্।
জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা –আইসিটি পরিবারের সদস্যদেরই অগ্রযাত্রা।
অনুষ্ঠানে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পরে মন্ত্রী রাত ১২টা ১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন।
ডেস্ক রিপোর্ট: যেসব পুরুষকে এতদিন সন্তান ধারণে অক্ষম বলা হতো, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। ‘স্টার’ নামের একটি নতুন পদ্ধতি অত্যন্ত অল্প বা লুকিয়ে থ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্ ...
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
সব মন্তব্য
No Comments