সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার ভূমি রেজিস্ট্রার অফিসে জমি সংক্রান্ত নানা দুর্নীতি ও জালিয়াতির প্রতিবাদে আন্দোলন শুরু করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন, জেলা শাখা ও ভূমি অধিকার আন্দোলন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকারকে এই দুর্নীতি ও জালিয়াতির বিষয়টি অবগত করে লিফলেট বিতরণ শুরু করে সংগঠন দুটি।
এসময় উপস্থিত ছিলেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি মানবাধিকার কর্মী, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন মাহমুদ, কার্যকরী সদস্য আরজু মিয়া, ভূমি অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব রাজন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য সজিব চক্রবর্তী প্রমূখ।
অতিরিক্ত জেলা প্রশাসক শিতষ চন্দ্র সরকার বলেন, আমরা বিষয়টি নিয়ে ডিসি মহোদয়ের সাথে কথা বলবো এবং সমস্যা সমাধানের চেষ্টা করবো।
এবিষয়ে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, আমরা ভূমি অফিসের এই দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে লিফলেট বিতরণ দিয়ে এই আন্দোলন শুরু করলাম। জমির দলিলে সমস্যা, জালিয়াতি, দুর্নীতি আজ সারা দেশে প্রতিটি মানুষের সমস্যা। এটা আজ বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। এবিষয়ে গণ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা জামালপুর থেকে শুরু করলাম। আশা রাখি দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় এই আন্দোলন গড়ে উঠবে।
ভূমি অধিকার আন্দোলনের সাধারন সম্পাদক বিশ্বজিৎ দেব রাজন জানান, আমরা লক্ষ করেছি সদর সাব-রেজিস্ট্রার অফিসের মহাফেজখানা অথবা রেকর্ড রুমে দলিলে দাতা বা গ্রহিতার নাম পরিবর্তন, জমির পরিমান পরিবর্তন, দাগ-খতিয়ান কাঁটাছেড়া ও পরিবর্তন, দলিলের নাম্বার ও তারিখ পরিবর্তন, ভলিউমের পাতা কর্তনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আমরা যাকেই লিফলেট দিয়েছি সেই ব্যক্তিই বলেছে আমার দলিলে এই রকম সমস্যা রয়েছে। দালাল চক্রের মধ্যমে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এই কাজটি খুব সুক্ষভাবে করে থাকে। এরপর শুরু হয় টাকার খেলা, ঘুষ-দূর্নীতি ও হয়রানি। সদর সাব-রেজিস্টার অফিস আজ মানুষের জন্য নরকে পরিনত হয়েছে। আমরা জণসচেতনা তৈরির লক্ষে আজ লিফলেট বিতরণের মধ্যদিয়ে আন্দোলন শুরু করলাম।
সংগঠনের নেতৃবৃন্দ এসময় জেলা প্রশাসন অফিস, উপজেলা সাব-রেজিস্টার অফিস ও জর্জকোর্ট চত্তরে লিফলেট বিতরণ করে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments