বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : শ্রীমঙ্গলে হার পাওয়ার প্রকল্পের ই-কমার্স প্রফেশনাল কোর্সের নারীদের প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে ২৫ নারীকে ৬মাস প্রশিক্ষণের পাশাপাশি একটি করে ল্যাপটপ প্রদান করা হয়।
শনিবার (৬ জুলাই ২০২৪) সকাল ১১টায় শ্রীমঙ্গলে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব খালেদা নাসরিন এসব ল্যাপটপ বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো. নাজমুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, হার পাওয়ার প্রকল্পের সহকারী প্রোগ্রামার শাকিল আহমেদ, ওয়াহিদ উজ্জজামান।
এ প্রকল্পে জেভি অফ টিকন সিস্টেম লিমিটেড সহযোগিতা প্রদান করে।
ডেস্ক রিপোর্ট: যেসব পুরুষকে এতদিন সন্তান ধারণে অক্ষম বলা হতো, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। ‘স্টার’ নামের একটি নতুন পদ্ধতি অত্যন্ত অল্প বা লুকিয়ে থ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্ ...
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
সব মন্তব্য
No Comments