স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আসন্ন নির্বাচনী ম্যানিফেস্টোতে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য আলাদা করে পরিকল্পনা রাখা হয়েছে। শ্রমিক, কৃষক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
বুধবার সকালে সংসদ অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমনভাবে ম্যানিফেস্টো প্রস্তুত করেছে যাতে সমাজের কোনো শ্রেণিই বঞ্চিত না থাকে। প্রত্যেকের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় রেখে কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।
কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর কথা তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে কৃষকরা বিভিন্ন ধরনের সরকারি সুবিধা সহজে পাচ্ছেন। পাশাপাশি, নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে প্রান্তিক পর্যায়ের নারী-প্রধান পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের প্রক্রিয়াও শুরু হয়েছে।
এছাড়া গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই উদ্যোগ শুধু কৃষি খাতেই নয়, বরং গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কর্মসংস্থান ও জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের এসব পদক্ষেপ দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments