ডেস্ক রিপোর্ট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)’র পক্ষ থেকে ৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আজ ২৬ নভেম্বর ২০২৩ (রোববার) দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় সংগ্রহকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই অন্তে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) মনোনীত প্রার্থীরা হলেন ১৪ দলের প্রার্থী কমরেড দিলীপ বড়ুয়া (চট্টগ্রাম-১), কমরেড মহিউদ্দিন মহিম (নোয়াখালী-৩), সুলতান আহমেদ বিশ্বাস (চুয়াডাঙ্গা-১), শেখ তারিকুল ইসলাম (সাতক্ষীরা-৩), এড. বীরেন সাহা (নাটোর-১), কমরেড আনোয়ার হোসেন বাবলু (কুষ্টিয়া-২), কমরেড মোঃ আশরাফুল আলম (লালমনিরহাট-৩), সাখাওয়াত খান সৈকত (টাঙ্গাইল-৩)।
কেন্দ্রীয় সদস্য সাইমুম হক গণমাধ্যমে এতথ্য জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments