স্টাফ রিপোর্টার: ভয়াবহ বন্যা পরিস্তিতে ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে বানভাসী প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ শুক্রবার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের আলহাজ্ব এম এ কাসেম কমপ্লেক্স মাঠে স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন-আমি বন্যা দেখেছি কিন্তু এই ধরণের বন্যা আমি দেখিনাই। এই বন্যা মানব সৃষ্ট। আমি আওয়ামীলীগ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই-হাসিনার যখন পতন হলো সকল নেতাকমীদের ফেলে তিনি দেশ ত্যাগ করেছেন। এমনকি তার আস্থাভাজন সালমান এফ রহমান বিমানে উঠতে চেয়েছিলো কিন্তু তাকে লাথি মেরে ফেলে রেখে চলে গিয়েছে, আর দেশনেত্রীবেগম খালেদা জিয়া বলছেন এই দেশ ছাড়া আমার আর কোন ঠিকানা নেই। মৃত্যু হলে এই দেশেই হবে। এদেশের জনগণ ছেড়ে আমি কোথায়ও যাবো না। এই হলো বিএনপি এই হলো দেশনেত্রী।
বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ত্রাণ বিতরণ করছি। আমরা আপনাদের পাশে আছি। যখনই প্রয়োজন আপনাদের হবে আমাদেরকে পাশে পাবেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির নিবাহী কমিটির সদস্য
হাবিবুর রশিদ হাবিব, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কফিল উদ্দিন, বৃহত্তর মতিঝিল থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি
নিবাহী কমিটির সদস্য মিজানুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক বিএ আলমগীর, সদস্য সচিব-আবুল কাসেম সোহাগ, ঢাকা মহানগর পূব ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক-মো: সোহাগ, পল্টন থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়ন হক, মতিঝিল থানা যুবদল নেতা মো: মিতু, ব্যবসায়ী মো: আলী হোসেন ও ছাগলনাইয়া উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments