ডেস্ক রিপোর্ট: পঞ্চাশতম উপশাখা খোলার মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পৌঁছেছে এক নতুন উচ্চতায়। ২৬ সেপ্টেম্বর ২০২৪ চট্টগ্রামের অক্সিজেন মোড়ে উপশাখা উদ্বোধনের মাধ্যমে এই মাইলফলকটি অর্জিত হয়েছে।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ব্যাংকটিরডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ২৯ সেপ্টেম্বর ২০২৪ কেক কেটে এই অর্জন উদ্যাপন করেন।
এর ফলে চট্টগ্রাম মহানগরের এই গুরুত্বপূর্ণ এলাকার ব্যবসায়ী এবং অন্যান্য পেশার মানুষরা এখন থেকে ব্র্যাকব্যাংকের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।
দেশব্যাপী গ্রাহকদের দোরগোড়ায় সেরা ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাংকের মাল্টি-চ্যানেল কৌশলের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক ১ জুন ২০২২ উপশাখা নেটওয়ার্ক চালু করে।
উপশাখায় গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম খোলা, ইএফটিএনও আরটিজিএসের মাধ্যমেফান্ড ট্রান্সফার, রেমিটেন্স সেবা গ্রহণ, ইউটিলিটি বিল পেমেন্ট, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড ও চেক প্রসেসিং,আস্থা অ্যাপ এনরোলমেন্ট, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ আরও অনেকসেবা নিতে পারবেন। তবে, উপশাখায় ফরেন এক্সচেঞ্জ সেবাটি পাওয়া যাবে না।
এই উপশাখা নেটওয়ার্কের সম্প্রসারণ হলো মাল্টি-চ্যানেল কৌশলের অংশ হিসেবে আরও বেশি মানুষের কাছে ব্যাংকিং সেবাপৌঁছেদেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির অংশ। ব্যাংকটি নিজেদের আধা-শহর ও গ্রামীণ অঞ্চলে ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।আগামী বছরগুলোতেও সারাদেশে দ্রুত উপশাখা নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে ব্র্যাক ব্যাংকের।এভাবে ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো দেশের সেরা ব্যাংক হওয়া।
ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা পূরণে বর্তমানেচট্টগ্রাম শহরে ১৪টি ব্রাঞ্চ এবং দুটি উপশাখা পরিচালনা করছে ব্র্যাক ব্যাংক।
দেশব্যাপী ১৮৭টি ব্রাঞ্চ, ৫০টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments